ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার–৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক গুরুত্বপূর্ণ বার্তা দেন। সেখানে তিনি নিজের নির্বাচনী এলাকা সহ সমগ্র মৌলভীবাজার জেলার জনগণের উদ্দেশ্যে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান তুলে ধরেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে তাঁর নিজের ভেরিফাইাড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, “সবার সাথে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দল হিসেবেও তাই। আমার নির্বাচনী এলাকা সহ মৌলভীবাজার জেলার কোথাও কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি আরও উল্লেখ করেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাঁদের অঙ্গীকার। কোনো বিশৃঙ্খলাকারী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেন।

এম নাসের রহমান সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ কোথাও কোনো অনিয়মের শিকার হলে যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর এই বার্তা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

আপডেট সময় ০২:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬