ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ৭৮৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  মৌলভীবাজারের কুলাউড়ায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ মার্চ) ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে ৪ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানাও করা হয়।

সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে কুলাউড়া পৌরসভাধীন দক্ষিণ বাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দক্ষিণ বাজারের নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, আশার আলো পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা, আলাউদ্দিন স্টোরকে ৫ হাজার টাকা ও এমএন স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৯:০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩