ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

আগামী প্রজন্মর জন্য সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপনের বিকল্প নেই – বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এম,পি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / ৪৪৪ বার পড়া হয়েছে

এম এ ওয়াহেদ লাখাইঃ পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় বেশি বেশি তাল গাছ রোপন করুন।আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। গাছ বজ্রপাত,বন্যাসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে আমাদের রক্ষা করে।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় আমরা আমাদের এলাকায় প্রথম তাল গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করেছিলাম।

সকলে যায় যার অবস্থান থেকে বেশি বেশি ফলদ,বজন গাছ রোপনের উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে বলেন গাছ লাগানোর মাধ্যমে আমাদের পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পায়।প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পরিবেশ কে স্মার্ট করতে হবে।

সোমবার হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তালের চারা রোপন অভিযান এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এম,পি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর উদ্যোগে ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় মাধবপুরের সোনাইনদীর তীরে তালের চারা রোপন অভিযান এর উদ্বোধন এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এম পি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মনজুর আহসান জিসান,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রকিবুল ইসলাম খান,বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য ও লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, প্রকৃতি প্রেমিক ও বাপার সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন, মাধবপুর মডেল প্রেসক্লাব এর আহবায়ক আজিজুর রহমান জয়,উপজেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) উদ্যোগে চলতি বছরের ১৫ আগস্ট /২৩ লাখাইয়ে পরিবেশ ও বজ্রপাত রক্ষায় তালের চারা রোপন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। এবছর ৫ হাজার তালের চারা রোপন এর লক্ষ্য মাত্রা ধরে বাপার সদস্য প্রকৃতি প্রেমিক মহিউদ্দিন আহমেদ রিপন এর অর্থায়নে বৃক্ষ রোপন অভিযান চলমান।

ইতিমধ্যে লাখাই, হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলায় ১ হাজার ৫ শত তালের চারা রোপন করা হয়েছে। এ বৃক্ষ রোপন অভিযান চলমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামী প্রজন্মর জন্য সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপনের বিকল্প নেই – বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এম,পি

আপডেট সময় ০১:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩