ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

আবার বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / ৭৩৮ বার পড়া হয়েছে

দুদিনের বিরতি দিয়ে আগামী রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপি ও সমমনা দলগুলো। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এটি হবে চতুর্থ দফার অবরোধ কর্মসূচি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে একই কর্মসূচি পালনের আহ্বান জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি পালনের জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

হরতালের পর বিএনপি ও সমমনা দলগুলো ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দেওয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি।

যদিও এসব অবরোধে রুহুল কবির রিজভী ছাড়া বিএনপির দায়িত্বশীল নেতাদের অংশগ্রহণ তেমন চোখে পড়েনি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের একটি অংশ কারাগারে, আরেক অংশ গ্রেফতার এড়াতে আত্মগোপনে। এ অবস্থায় হাতেগোনা কয়েকজন নেতাকর্মী হরতাল-অবরোধের সমর্থনে কোথাও কোথাও ঝটিকা বিক্ষোভ মিছিলের চেষ্টা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আবার বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

আপডেট সময় ০৫:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩