ব্রেকিং নিউজ
আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ নির্বাচনের ফলাফল ঘোষণার পর মৌলভীবাজার রাজনগর ৩ আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের দাড়িপাল্লা প্রার্থী আব্দুল মান্নান বাড়ীতে গিয়ে মিষ্টিমুখ করালেন নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দাড়িপাল্লা প্রার্থী আব্দুল মান্নান বাড়ীতে গিয়ে তিনি মিষ্টিমুখ করান।
যা রাজনৈতিক সম্প্রীতির উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সহ সভাপতি আলহাজ্ব মো আবদুল মুকিত, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফথরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমানসহ প্রমুখ।
ট্যাগস :















