ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া

আমি এত খারাপ নই মাহিয়া মাহি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ৬৭২ বার পড়া হয়েছে

দুই সপ্তাহ আগে স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে তুমুল আলোচনায় অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে কেমন আছেন মাহি? বিচ্ছেদ, নতুন জীবন, সন্তান, অভিনয় ও রাজনীতি নিয়ে মাহির ভাবনা জেনেছেন সুদীপ কুমার দীপ।

কেমন আছেন? কোথায় আছেন?
আলহামদুলিল্লাহ, ভালো আছি সবার দোয়াতে। এখন (গতকাল) গুলশানের একটা পার্লারে আছি।

চুলের ট্রিটমেন্ট করাতে এসেছি। অনেক দিন ব্যস্ততার কারণে নিজের যত্ন সেভাবে নিতে পারিনি।

একা জীবন কেমন কাটছে?
কই! আমি তো একা নই। আমার সঙ্গে আমার সন্তান ফারিশ আছে।

ও থাকলে জগতে আমার আর কাউকে লাগে না। অনেকে বলেন, বিচ্ছেদের পর মায়েরা সন্তানের ‘সিঙ্গেল মাদার’ হয়ে যান। আমি কথাটার সঙ্গে একমত নই। আমি সব সময় ফারিশের মা ও বাবা হয়ে থাকতে চাই।

আমাদের মাঝখানে আর কোনো তৃতীয় পক্ষ আসুক তা চাই না।

নতুন করে জীবন সাজানোর কথা বলেছিলেন…
মাত্র তো বিচ্ছেদের খবর দিলাম। এরই মধ্যে নতুন জীবনের চিন্তা-ভাবনা করতে গেলে মানুষ তো আমাকে খারাপ ভাববে। আমি তো অতটা খারাপও নই। জীবন জীবনের মতো আপাতত চলতে থাকুক।

একটা ঘোরের মধ্যে ছিলাম। সেই ঘোর কাটিয়ে এখন বাস্তবে ফিরেছি। বরাবরই সৃষ্টিকর্তা আমাকে ভালো-মন্দের তফাত বুঝিয়েছেন সব সময়। হয়তো একটু সময় লেগেছে। সেই ফাঁকে গোছানো ক্যারিয়ার, সাজানো জীবন তছনছ হয়েছে। তবে আবার ফিরতে পেরেছি। এবারও পারব সেই বিশ্বাস আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমি এত খারাপ নই মাহিয়া মাহি

আপডেট সময় ১২:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪