ব্রেকিং নিউজ
আমীর খসরু মাহমুদ চৌধুরী আটক
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১২:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ৭৬৪ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশান ৮১ নম্বর রোডের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে।
আটকের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখেন বলে আমীর খসরুর ছেলে নিশ্চিত করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন
ট্যাগস :



















