ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি

আলোচনার টেবিলে দীর্ঘ সমস্যার সমাধান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ১০০৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: থানা পুলিশে অভিযোগ পাল্টা অভিযোগ। দফায় দফায় সাংবাদিক ডেকে নালিশ তাও জটিল একটি ঘটনার জট খুলছিল না। তবে সমাধান মিলেছে আলোচনার টেবিলে।

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত এলাকা লাংলীয়া ছড়ায় একটি লেবু বাগান নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

এনিয়ে গত ২২ মার্চ দুপুরে শ্রীমঙ্গল থানার পেছনে এক যুবক ছুরিকাহত হন। প্রকাশ্য দিনের বেলায় ছুরিকাঘাতের রক্তাত্ব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। থানা পুলিশ এ বিষয়ে সংবাদ সম্মেলন করে ৪ ব্যাক্তিকে আটকের খবর দেয়।

অপরদিকে ঘটনার জের ধরে প্রতিপক্ষকে মারধর ও বাগানের লেবু, আনারস লুটের ঘটনার অভিযোগ উঠে।

এসব নিয়ে গত কয়েকদিন যাবত উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা লক্ষ্য করা গেছে। আবারও সংঘাতের আশংকায় বিবদমান পক্ষগুলো পাল্টাপাল্টি পুলিশি অভিযোগ সাংবাদিকদের কাছে নালিশ জানাতে থাকেন। কিন্তু সমস্যার জট যেন খুলছিল না। এরি মধ্যে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু এগিয়ে আাসেন সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের। তার এই উদ্যোগের ফলশ্রুতিতে বিবদমান পক্ষের দু’টিম আলোচনার টেবিল বসতে সম্মত হয়।
সোমবার শ্রীমঙ্গল পৌরসভায় পৌর মেয়র মো. মহসিন মিয়া মধুর কার্যালয়ে বসে দু’পক্ষের মাঝে চলমান দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন। সদিচ্ছা থাকলে সব কিছু সম্ভব। সমাধান কালে পৌর মেয়র মোঃ মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান দুদু মিয়া, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, বিশিষ্ট ব্যবসায়ী ফুল মিয়া মহালদার সহ শ্রমিক সংগঠন ১২২৩ এর নেতৃবৃন্দ, ও শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পক্ষদ্বয় সব ভেদাভেদ ভুলে আপোষ মিমাংসায় রাজি হয়।

দীর্ঘ এ সমস্যার নিরসনে এগিয়ে আসায় উপস্থিত ব্যক্তিবর্গ মেয়র মহসিন মিয়া মধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আলোচনার টেবিলে দীর্ঘ সমস্যার সমাধান

আপডেট সময় ১১:৪১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২