ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’

ঈদ আড্ডায় অপু বিশ্বাস

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
  • / ৫৬৪ বার পড়া হয়েছে

আচ্ছা, ‘বেদের মেয়ে জোছনা’ ছবির বিখ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যদি জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস কোনো ছবিতে অভিনয় করেন, তবে তাদের কেমন চরিত্রে দেখা যাবে? অধিকাংশেরই উত্তর হবে, হয়তো বাবা-মেয়ের চরিত্রে নয়তো বা ভাই-বোন।

না, এই দুই তারকার কখনো সেই সুযোগটাও হয়নি। একসঙ্গে কোনো সিনেমায় তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। তবে খুব শিগগির ছোটপর্দায় একসঙ্গে দেখা যাবে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

খোলাসা করে বললে, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আয়োজিত তারকাদের ঈদ আড্ডায় অংশ নেবেন দুই সময়ের দুই তারকা ইলিয়াস কাঞ্চন ও অপু বিশ্বাস। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নুসরাত জান্নাত রুহী। প্রযোজনায় আছেন মামুন মাহমুদ।

বিটিভির এই ঈদ আড্ডায় ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাভলুও থাকবেন। কাঞ্চন-অপু-লাভলুরা তাদের সমসাময়িক কার্যক্রম এবং ঈদের বিশেষ স্মৃতি নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানটি ঈদের দিন দুপুর সোয়া ১২টায় প্রচারিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদ আড্ডায় অপু বিশ্বাস

আপডেট সময় ০৩:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২