ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ২২৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসার শিক্ষক কমনরুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ।

এসময় ৫০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য জনাব বকসি কাওছার রশীদ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, উপাধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মাওলানা শাহ মোজাহিদ আলী আজমী প্রমুখ।

এছাড়া এলাকার পক্ষ থেকে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের মেম্বার জনাব গিয়াস মিয়া, জনাব লিটন চৌধুরী, জনাব মোঃ আব্দুর রহমান আকলিছ মিয়া, ও জনাব মোঃ দুরুদ মিয়া।
সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট মুরব্বিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উপস্থিত বক্তারা এলাকাবাসী, প্রবাসী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই ঐতিহাসিক উৎসবকে স্মরণীয় ও সফল করে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় উদযাপন কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫