ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

এইচএসসি পরীক্ষার পর ফের সিলেটে পরিবহন ধর্মঘট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ৫২০ বার পড়া হয়েছে

সিলেটে দুই পরিবহন সংগঠনের উদ্যোগে বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘট পালন হয়েছে। ভোগান্তির ধর্মঘট শেষে নতুন করে ধর্মঘট ডাকার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। তারা জানিয়েছেন- দাবি আদায়ে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার পর আবারও ধর্মঘট ডাকা হবে।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মইনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন- ‘আমরা সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছিলাম। ইতোমধ্যে ধর্মঘট শেষ হয়েছে। আমাদের দাবিগুলোর বিষয়ে কেউ সাড়া দেননি। আমরা আমাদের দাবি আদায়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পর আবার ধর্মঘট ডাকব।’

শনিবার বিভাগের চার জেলায় ধর্মঘট ছিল। তিন জেলার ধর্মঘট শেষ হলেও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের কবলে রয়েছেন হবিগঞ্জের লোকজন। শনিবার সিলেটে ছিল বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ শেষ হওয়ার পরপরই বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। ভোগান্তির ধর্মঘট বিএনপির সমাবেশ বিকেল পাঁচটার দিকে শেষ হওয়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ার পর বিএনপির নেতারা বলেছিলেন, গণসমাবেশ বাধাগ্রস্ত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং পরিবহননেতাদের দিয়ে এসব ধর্মঘট পালন করানো হচ্ছে। তবে পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের দাবি ছিল, তাঁদের কর্মসূচি পূর্বঘোষিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এইচএসসি পরীক্ষার পর ফের সিলেটে পরিবহন ধর্মঘট

আপডেট সময় ০২:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২