ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি

একজন দৌড় পাগল বাসিতের গল্প

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আব্দুল বাসিত বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি,পেশায় একজন ব্যবসায়ী।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের বাসিন্দা বাসিত একজন স্বাস্থ্য সচেতন দৌড়বিদ।সু-স্বাস্থ্যের জন্য হাটা আর দৌড় শুরু করে যার এখন নেশায় পরিণত হয়েছে দৌড়,প্রতিদিন ভোরে না দৌড়ালে এখন তার দিনই শুরু হয়না,রোদ বৃষ্টি উপেক্ষা করে দৌড়ে হারিয়ে যাচ্ছেন চা বাগানের সবুজের সমারোহে।
শখের দৌড়ে আব্দুল বাসিত সিলেট, চট্রগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নরসিংদী, ফেনী,ময়মনসিংহ,বরিশাল,রাজশাহী,যশোর,সিরাজগঞ্জ,খুলনা,নীলফামারী,দিনাজপুর,সুনামগঞ্জ,মৌলভীবাজার সহ প্রায় ২৫টি জেলায় ম্যারাথনে অংশ নিয়েছেন,বিভিন্ন ক্যাটাগরিতে অর্জনের ঝুড়িতে জমা হয়েছে অনেক পুরুস্কার। ১০,২১ ও ৫০ কিলোমিটার দুরত্বের প্রায় শতাধিক ম্যারাথনে অংশ নেন তিনি।
একান্ত আলাপকালে আব্দুল বাসিত জানান,সুস্থতার জন্য দৌড় এই কথা মাথায় রেখেই দৌড় শুরু করি,এখন ধ্যান জ্ঞান সব দৌড়কে ঘিরেই,প্রতিদিন ভোরে প্রায় ১০ কিলোমিটার থেকে ২১ কিলোমিটার চা বাগানের সবুজের মাঝে দৌড়াই,কোন ধরনের অসুস্থতা আমার মাঝে নেই বিধায় এই বয়সে কোন প্রকার ঔষধ সেবন করতে হয়না।দৌড়ের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় যাওয়ার সুযোগ হচ্ছে,দেশটাকে দেখছি অনেক অভিজ্ঞতা হচ্ছে এবং সেই সাথে নিজের জেলা প্রবাসী অধ্যুষিত দেশের অন্যতম পর্যটন জেলা মৌলভীবাজারের প্রতিনিধিত্ব করছি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

একজন দৌড় পাগল বাসিতের গল্প

আপডেট সময় ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩