ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

এসএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ৫৩৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন সুলতানা(১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ নভেম্বর) রাত ৯টায় কালিগঞ্জের কুশলিয়া ইউনিয়নের কুশুলিয়া গ্রামে। আত্মহননকারী শারমিন সুলতানা একই এলাকার ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলামের মেয়ে।

মৃতের স্বজনরা জানান, ‘শারমিন সুলতানা দক্ষিন শ্রীপুর কুশলিয়া স্কুল এ্যান্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সোমবার ফল প্রকাশের পর সে পাশ না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সবার অজান্তে রাত ৯টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শারমিন। পরিবারের লোকজন সেটা বুঝতে পেরে দ্রুত দরজা ভেঙে তাকে মূমুর্ষ অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান জানান, ‘ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেননি এবং তাদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এসএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২