ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সত্যিকারের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। আর ‘কুড়িয়ে-কুড়িয়ে’ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হবে না।
ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জামায়াত আমির বলেন, ‘যারা বুক চিতিয়ে এ দেশকে নতুন করে অবস্থান তৈরি করে দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে।

এছাড়া বিমানে লোকসান হয় দুর্নীতির জন্য উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে প্রাধান্য দিয়ে তা চিরতরে বন্ধ করা হবে। কারণ জামায়াতের একমাত্র লক্ষ্য চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া।’

বক্তব্য শেষ করেন জামায়াত আমির। জনসভা শেষে মঞ্চে জনসভায় জামায়াত আমির মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের পক্ষে ভোট চাওয়া হয়।

জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামির আলীর সঞ্চালনায় সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান

আপডেট সময় ০৫:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬