ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

কমলগঞ্জে অটোরিক্সা উল্টে পর্যটক নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯৩২ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:   মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার মাগুরছড়া টাণিং পয়েন্টে অটোরিক্সা উল্টে আবু সাঈদ শাহীন (৪৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কমলগঞ্জের লাউয়াছড়ায় ঘুরতে আসা পর্যটক আবু সাঈদ শাহীনসহ কয়েকজনের একটি দল কমলগঞ্জের মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গলের বাইক্কা বিল ঘুরার জন্য একটি অটোরিক্সা চুক্তি করেন। সোমবার শ্রীমঙ্গলের একটি হোটেল থেকে ওই অটোরিক্সা নিয়ে কমলগঞ্জের মাধবপুর লেক দেখার উদ্দেশ্যে বের হন।

লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া টাণিং পয়েন্ট অতিক্রমের সময় ব্রেক ফেল করে অটোরিক্সা উল্টে যায়। এসময়ে ডানপাশে থাকা আবু সাঈদ শাহীন গুরুতর আহত হন। পরে সতীর্থরা তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সাঈদের পৈত্রিক বাড়ি নোয়াখালি জেলার সুধারাম থানার মাইজদী গ্রামে।

কমলগঞ্জ থানার নবাগত ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে অটোরিক্সা উল্টে পর্যটক নিহত

আপডেট সময় ০৯:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪