ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে যুবককে ছুরিকাঘাতে হ- ত্যা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৯৯ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মধু মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মধু মিয়া (৩৯) রাজকান্দি বড়খোলা এলাকার দুরুদ মিয়ার ছেলে।

সোমবার রাতে  আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কামারছড়া অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার দিলিপ কৈরী ও রিপন কৈরীর। কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মধু মিয়া ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জী জানান, এ ঘটনায় দিলিপ কৈরী, রিপন কৈরী, রগুনাথ রবিদাস ও সন্তোষ রবিদাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে যুবককে ছুরিকাঘাতে হ- ত্যা

আপডেট সময় ০৫:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫