ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২শ পরিবার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ১৭৩৮ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বুধবার ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর কমলগঞ্জ উপজেলা প্রশাসন ২০০ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করেন। উপজেলার সদর ইউনিয়নের রাজটিলা, আদমপুর ইউনিয়নের ঘোড়মারা ও ইসলামপুর ইউনিয়ন এ ঘরগুলো নির্মিত হয়। প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর পেয়ে আনন্দে আত্মহারা উপকার-ভোগীরা। ঘরের মালিকানার কাগজপত্র যখন হাতে তখন অশ্রুসিক্ত নয়নে আনন্দের ছাপ দেখা গেছে ভূমিহীন পরিবারগুলোর মুখ জুড়ে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ। এ সময় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২শ পরিবার

আপডেট সময় ০৩:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩