ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

কমলগঞ্জ পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ২৭১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে ।

বুধবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী ও এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইসলামপুর ইউনিয়নের ভদ্রগাঁওয়ের গুলের হাওর বাজার এলাকা থেকে সাদেক আলী (২৬) ও দিলীপ গড় ওরফে অজয় (২৫) কে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃত উভয়ই কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের (সোনারায়) বাসিন্দা।

তল্লাশি করে আটককৃতদের হেফাজত থেকে মোট ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জ পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় ১১:১৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫