ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ১৪৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মদিনা মার্কেট এলাকায় এমসি কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত (১১ ডিসেম্বর) রাত ১টার দিকে মদিনা মার্কেটের পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আত্মহত্যাকারী জলি রাণী চন্দ (২১) পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসার গৌরমোহন চন্দের মেয়ে। তিনি বিবাহিত ছিলেন। তার স্বামী প্রবাসী। পারিবারিক কলহের জের ধরে জলি রাণী শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়ান পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

তিনি জানান- রাত ১২টার দিকে জলি রাণীর পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত দেহটি মাটিতে নামান। পরে খবর দিলে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসি বলেন- জলি এমসি কলেজে পড়ালেখা করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকেন। আত্মহত্যার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩