ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৪৪৯ বার পড়া হয়েছে

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন বলে খবরে জানা গেছে ।

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজ দলের মধ্যেই তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে। অবশেষে লিবারেল পার্টির প্রধান হিসেবে তিনি আজ সোমবার পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ হয়েছে। তিনটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গ্লোব ও মেইল।

সূত্রগুলো গ্লোব ও মেইলকে জানিয়েছে যে তারা নির্দিষ্ট করে জানে না যে ট্রুডো পদত্যাগের ঘোষণা কখন দিবেন। তবে ধারণা করা হচ্ছে, বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই তিনি পদত্যাগ করবেন। তবে এ নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছ থেকে জানতে চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ছাড়া লিবারেল পার্টির নতুন প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না পদত্যাগ করবেন- সেই সম্পর্কেও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন ট্রুডো। এরপর ২০১৫ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। টানা ৯ বছর ধরে তিনি এ পদে আছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতিসহ নানা চাপে পড়েছেন ট্রুডো।

গত বছরের ডিসেম্বরে কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন। ট্রুডোর সঙ্গে বিরোধের জেরেই তিনি পদত্যাগ করেছেন। একসময় ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র ছিলেন ফ্রিল্যান্ড। ফ্রিল্যান্ডের পদত্যাগের পর ট্রুডোর সংকট আরও বেড়ে যায়। শেষমেশ দলের প্রধান হিসেবে ট্রুডো পদত্যাগ করছেন বলে আভাস এলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ

আপডেট সময় ১১:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫