ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান

কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অভ্যর্থনায় সিক্ত জামালরা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ৪৭৮ বার পড়া হয়েছে

আলাল আহমদ :  ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপে বাছাইয়ের ম্যাচ খেলতে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশটিতে পা দেওয়ার পর ভিন্ন মুহূর্তের স্বাক্ষী হয়েছে বাংলাদেশ ফুটবল দল। জামাল-তপুদের দেখতে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা বিমানবন্দরে হাজির হন।

এ সময় বাংলাদেশ দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তারা। রোববার (১৭ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সৌদি আরব থেকে কুয়েতের উদ্দেশে রওনা দিয়েছিলেন জামাল ভূঁইয়ারা।

এরপর সময় বিকেল ৬ টার দিকে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের যৌথ ম্যাচ খেলতে কুয়েত গেছে। ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। মূলত যুদ্ধ পরিস্থিতির জন্য ফিলিস্তিনের হোম ম্যাচ কুয়েতে হবে।

ফিলিস্তিনের বিপক্ষে ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায় কিংস অ্যারেনায়। আগে গতকাল রাত থেকেই কুয়েতের ভিসা প্রাপ্তি নিয়ে ছিল জটিলতা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ফুটবল ফেডারেশনই সফরকারী দেশের ভিসার কাজ সম্পন্ন করে থাকে।

সেই মোতাবেক বাফুফে বাংলাদেশ দলের তালিকা অনেক আগেই কুয়েত ফুটবল ফেডারেশনকে পাঠিয়েছে। তারপরেও বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ফ্লাইট ধরার আহমুহূর্ত পর্যন্ত।

উল্লেখ্য, এএফসি-ফিফা ম্যাচের ৭২ ঘন্টা আগে সফরকারী দলের ব্যয় বহন করে। সেই হিসেবে আজ ও আগামীকাল কুয়েতে অবস্থানের ব্যয় বাফুফেকেই বহন করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অভ্যর্থনায় সিক্ত জামালরা

আপডেট সময় ১১:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪