ব্রেকিং নিউজ
কুলাউড়ায় ইউপি সদস্য গ্রে/ফ/তা/র
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৩৩৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত রুবাবকে (৪০)গ্রেফতার করেছে পুলিশ।
তিনি কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের কবির চৌধুরীর ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুবাবকে বুধবার বিকেলে জনতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুক জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার পাশাপাশি রুবাবের বিরুদ্ধে আরও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে আজ (১৪ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :



















