ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’

কুলাউড়ায় চিকিৎসককে কারাদণ্ড

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / ৭৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়ায় নিম্নমানের ওষুধ মজুদ ও বিক্রয় এবং ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রয়ের অপরাধে ইন্ডিয়া হারবাল সেন্টারকে ৫ হাজার টাকাসহ প্রতিষ্ঠানের ইউনানি চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের উছলাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

দণ্ডপ্রাপ্ত চিকিৎসক হলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেম খানের ছেলে মো. দেলোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শহরের উছলাপাড়াস্থ ইন্ডিয়া হারবাল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিম্নমানের ওষুধ মজুদ ও বিক্রয় এবং ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রয়ের অপরাধে ইন্ডিয়া হারবাল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক মো. দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকাসহ তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় ওই প্রতিষ্ঠান থেকে প্রায় ১ লক্ষ টাকার বিভিন্ন নামীয় নিম্নমানের ওষুধ, পোস্টার ও মালামাল জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান  বলেন, দণ্ডপ্রাপ্ত ওই চিকিৎসক পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত লাখ টাকার মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা। ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ায় চিকিৎসককে কারাদণ্ড

আপডেট সময় ০৪:২৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২