ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী আহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আখাউড়া-সিলেট রেললাইনে পারাবত ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমরে-মুচড়ে এর ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ও অপরজনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের হাফিজ আবদুল বাছিতের স্ত্রী জলি বেগম (৪৫), নজিব আলীর ছেলে তাহছিন আহমদ (১৪), জামাল আহমেদের ছেলে ফাহাদ মিয়া (১৫) ও আছকির আলীর ছেলে রিয়াদ আহমদ (৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাটেরা বাজার সংলগ্ন সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা রেল গেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়।

সিলেট অভিমুখী ট্রেন আসতে দেখে মাইক্রোবাসের সামনে বসে থাকা ১ যাত্রীসহ গাড়ির চালক দ্রুত লাফ দিয়ে নেমে পড়লেও পেছনের কেউই নামতে পারেননি।

এসময় পারাবত এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ৪ যাত্রী গুরুতর আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ৩ জনকে সিলেট ওসমানী হাসপাতাল ও একজনকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব ট্রেন দুর্ঘটনার বিষয়টি মৌলভীবাজার ২৪ ডট কমকে নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী আহত

আপডেট সময় ০৫:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪