ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা

কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • / ৫৯৬ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে পারুল বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগেরটেকি এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।

নিহত পারুল বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার বাসিন্দা মো. ফারুক মিয়ার স্ত্রী।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত হোসেন বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুরে দিকে বাগেরটেকি এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেন পারুল বেগম। এতে তার দুই হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই পারুলের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ধারণা করা যাচ্ছে- পারিবারিক কলহের কারণে পারুল বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত

আপডেট সময় ০৫:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪