ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

কুলাউড়ায় পৃথক পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / ৪৯০ বার পড়া হয়েছে

মৌলভীবাজের২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তায়্যিবা (৫) নামে এক শিশু ও পানিতে ডুবে হাফেজ আতিকুর রহমান (২৩) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ভূকশিমইল ও হাজীপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভূকশিমইল ইউনিয়নের ছিলারকান্দি গ্রামের খসরু মিয়ার মেয়ে তায়্যিবা সকাল ৯টার দিকে বাড়ির সামনের রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ লাইনের তারে অসাবধানতায় হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তায়্যিবা ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে, এদিন সকাল ১০টার দিকে কর্মধা ইউনিয়নের হাসিমপুর গ্রামের আব্দুল করিমের ছেলে হাফেজ আতিকুর রহমান হাজীপুরের কটারকোনা হোসাইনিয়া মাদ্রাসার পুকুরে ডুবে মারা যায়। তিনি ওই মাদ্রাসায় অধ্যায়নরত ছিলেন।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ায় পৃথক পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেট সময় ০১:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩