ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

কুলাউড়ায় ফেনসিডিলসহ আটক – ২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৩৩০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টঃ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ আফজল খান (৪০) এবং আশরাফুল ইসলাম (৩৮) নামে দুই ব্যক্তিকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে (২৫ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে কুলাউড়া থানার একটি দল কুলাউড়ার ১১নং শরীফপুর ইউনিয়নের কালারায়েরচরের মনু নদীর বেরি বাঁধ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে।

ঘটনাস্থল থেকে আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে দুটি শপিং ব্যাগের ভেতরে থাকা ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃত আফজল খান মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া গ্রামের মৃত সুলতান খানের ছেলে। আটককৃত অপর আসামি মোঃ আশরাফুল ইসলাম মৌলভীবাজার সদর থানাধীন কনকপুর ইউনিয়নের রংদাস গ্রামের জনৈক নুরুল ইসলামের ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ফেনসিডিলসহ আটক – ২

আপডেট সময় ০৬:০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩