ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

কুলাউড়ায় ব্যাবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬২৫ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি:  মৌলভীবাজারের কুলাউড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় আব্দুল আহাদ শফি (৩২) নামে এক ব্যাবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কুলাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিহালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যাবসায়ী কুলাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিহালা গ্রামের আব্দুল বাসিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাবসায়ী শফির ঝুলন্ত লাশ মঙ্গলবার বিকেলে তার বসতঘর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শফি ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ব্যাবসায়ীর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪