ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

কুলাউড়ায় মানবপাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান, আটক ৮

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ৮৯৪ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার লালারচক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা হলেন- মো. মফিজুর রহমান চৌধুরী (৫০), মো. সেলিম ফকির (৩০), মো. সাগর শেখ (১৭), মো. লিটন মোল্লা (২৫), মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহা (২)। তারা সকলেই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়িতে লালারচক বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রেরণের জন্য ৮ জন বাংলাদেশি নাগরিককে তার বাড়িতে পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারী ওয়াসকুরুনীর কথা মতো তার বাড়িতে অবস্থান নেয়। ঘটনাস্থলে ওয়াসকুরুনীকে পাওয়া না গেলেও তাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরও রাতে থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, আটককৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় মানবপাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান, আটক ৮

আপডেট সময় ১১:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪