ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গ্রে-ফ-তা-র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ৭১৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নবাব আলী সাজ্জাদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) গ্রেপ্তারের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকা থেকে সাজ্জাদ খানকে এবং বুধবার বিকেলে কাদিপুরের আমতৈল এলাকা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিককে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। বুধবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গ্রে-ফ-তা-র

আপডেট সময় ০৭:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫