ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

কুলাউড়ার জয়চন্ডীতে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ২৮৯ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের তত্ত্বাবধানে চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে জয়চন্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩ শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুবের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক রাহাত সিপারের সঞ্চালনায় উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ হাসানুজ্জামান, ওয়ারেন্ট অফিসার মাহবুব রহমনা এবং সার্জেন্ট আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আবদুল বারী, ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল, মো: মনু মিয়া, বিমল দাস, আজমল আলী, শংকর উরাং, জাহাঙ্গীর হোসেন, মিলন বৈদ্য, আলিম আহমদ। সংরক্ষিত মহিলা সদস্য, নেহারুন বেগম, সীমা রানী চুনার প্রমুখ।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে যারা একেবারে অসহায় তাদেরকে বাছাই করে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত এই খাদ্য সহায়তাগুলো দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ার জয়চন্ডীতে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৭:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪