ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সাহেদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ৯১৯ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মাওলানা ফজলুল হক খান সাহেদ।

উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে তাকে আর্থিক ক্ষমতাও প্রদান করা হয়।

আগামীকাল রবিবার (৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন জানিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, যতদিন মেয়াদ আছে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।

আমি সবসময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং আমরণ মানুষের সেবা করে যাবো। দায়িত্ব পালনকালে সাহেদ কুলাউড়া উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচন করতে উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করেন সফি আহমদ সলমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সাহেদ

আপডেট সময় ০৬:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩