ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

কুলাউড়া স্বতন্ত্র প্রার্থী সলমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / ৮৭৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার ২৪ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

সোমবার (২৭ নভেম্বর) রাতে পৌর শহরের বাদেমনসুর নিজ বাসায় দলীয় নেতাকর্মী, সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

মতবিনিময় সভায় সফি আহমদ সলমান বলেন, উপজেলার সর্বস্থরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। এ উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি।

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা চেয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগের নিকট তার আবেদনটি পাঠিয়েছেন বলে জানান তিনি।

এর আগে সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন।

সফি আহমদ সলমান উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান ছিলেন এবং গত উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী আ স ম কামরুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়া স্বতন্ত্র প্রার্থী সলমান

আপডেট সময় ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩