ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

কুলাউড়ায় অপহৃত শিশু জুড়ী থেকে উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • / ১৩৯৬ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম ঃভোররাতে নানাবাড়িতে মায়ের পাশ থেকে অপহৃত হওয়া শিশু মাহবুব ইসলাম মাহিন উদ্ধার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টের মাধ্যমে।শিশু উদ্ধার হওয়ায় পরিবারের বইছে আনন্দের বন্যা।

জানা যায়, কুলাউড়া উপজেলার
টিলাগাও ইউনিয়নের মর্তুজ আলী মধ্যপাচ্যের দেশ আবুধাবি থাকেন।সেই সুবাদে তার সন্তান মাহুবুব ইসলাম মাহিনকে নিয়ে স্ত্রী লিজা বেগম তার বাবার বাড়ি একই উপজেলার রাউৎগাও ইউনিয়নের কৌলা গ্রামে থাকেন। প্রতিদিনের ন্যায় ১০ মে মঙ্গলবার লিজা বেগম তার ৩ বছরের শিশু মাহিন কে নিয়ে ঘুমিয়ে পড়েন।আনুমানিক ভোররাতে টিনের ঘরের সিধ কেটে শিশুটিকে অজ্ঞাতনামা কেউ অপহরন করে নিয়ে যায়।তারা খোজাখুজি করে না পেয়ে কুলাউড়া থানায় বিষয়টি অবহিত করেন এবং আত্বীয় স্বজন ও এলাকার মানুষের মাধ্যমে শিশুটির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপহরনের বিষয়টি পোস্ট দেওয়া হয়।আজ বুধবার রাত আনুমানিক ৯টার দিকে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওন তার বন্ধুদের নিয়ে কাপনা পাহাড় মান্ডবের পাশে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় অপরিচিত শিশুটিকে দেখে ফেসবুকে দেওয়া অপহৃত ছবির শিশুটির মধ্যে মিল পাওয়া গেলে তিনি জুড়ী থানাকে খবর দেন।এরপর জুড়ী থানার পরামর্শে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এসে শিশুকে নিয়ে মায়ের কাছে পৌছে দেয়।

স্থানীয় ইউপি সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওন জানান,সকাল থেকে ফেসবুকে দেখতে পাই কুলাউড়ার একটি শিশুকে অপহরন করা হয়েছে।আজ রাতে আমরা আড্ডা দেওয়ার সময় অপরিচিত শিশু এলাকায় দেখে ফেসবুকের শিশুর সাথে মিল দেখে পুলিশকে খবর দিলে তারা এসে নিয়ে যায়।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে,তার পরিবারের সদস্যরা এসেছে।অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় অপহৃত শিশু জুড়ী থেকে উদ্ধার

আপডেট সময় ০৪:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২