ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুলাউড়ায় পতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে খুন করলেন বাবা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / ৫৯৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় নিজ মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হত্যা কাণ্ডের শিকার পপি সরকার (১২) এর বাবা দিগিন্দ নম সরকার।

জানা গেছে গত মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় প্রতিবন্ধী পপি সরকার এর লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের বাবা দিগিন্দ নম সরকার সুরমান আলীসহ আরও তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে নিহত পপির সরকারের বাবা দিগিন্দ বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে তার মেয়েকে হত্যার অভিযোগ করেন।

পরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এবং এসআই হারুন অর রশিদ মামলার তদন্ত শুরু করেন। তদন্তে পুলিশ জানতে পারে বিস্কুটের প্যাকেট নিহত পপির বাবা দিগিন্দ সরকারই ক্রয় করেন। এজাহারে মিথ্যা তথ্য দেখে সন্দেহ হলে পরবর্তীতে নিহত পপি সরকারের বাবা দিগিন্দকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিগিন্দ স্বীকার করে যে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে নিজেই হত্যা করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান পতিপক্ষকে ফাঁসাতে নিজের প্রতিবন্ধী মেয়েকে হত্যার দায়ে দিগিন্দ নম সরকারকে গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশ। পরে গ্রেফতারকৃত দিগিন্দ নম সরকার বিজ্ঞ আদালত তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ায় পতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে খুন করলেন বাবা

আপডেট সময় ০২:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২