ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ

কোটচাঁদপুরে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিটুমিন চুরি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / ২৮০ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ  কোটচাঁদপুরে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের ৪০ ব্যারেল বিটুমিন চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনার তিন দিন পরও খোঁজ মেলেনি চুরি হওয়া বিটুমিনের।
এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক তোতা মিয়া।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কোটচাঁদপুর – সাবদারপুর সড়কের মঈদুল মিয়ার পরিত্যক্ত ইটের ভাটা। ওই ভাটা ভাড়া নিয়ে ওই ঠিকানাদারি প্রতিষ্ঠানের মালিকরা বিভিন্ন ধরনের মালামাল রাখেন। যার মধ্যে ছিল কোটচাঁদপুরের দুই ঠিকাদার তোতামিয়া ও ওলিয়ার রহমানের ৪০ ব্যারেল বিটুমিন। যা গেল ১৮ তারিখ রাতে চুরি হয়ে গেছে। যার বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন ঠিকাদার তোতা মিয়া। তিনি বলেন,ওই মাঠে অনেকে মালামাল রাখেন। যার মধ্যে আমাদের ৪০ ব্যারেল বিটুমিন ছিল। বিষয়টি নিয়ে ১৯ তারিখ কোটচাঁদপুর থানায় অভিযোগ করা হয়েছে। তবে আজ পর্যন্ত চুরি হওয়া মালের কোন হদিস মেলেনি। চুরির ঘটনায় ৪ লাখ ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ওই টিকাদারের। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থার দাবি ও জানিয়েছেন।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই)  মাসুম বিল্লাহ বলেন,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ছিলাম। দেখে আসছি। চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। চুরির রহস্য উদ্ধার করা যাবে,তবে একটু সময় লাগবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুরে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিটুমিন চুরি

আপডেট সময় ১০:৩৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪