ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ

কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৩৭০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামীলীগের সন্ত্রাসি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি।

রবিবার বিকালে এ কর্মসুচী পালন করেন দলটি। বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপলক্ষে দুপুরের পর কোটচাঁদপুর মেইনবাসস্ট্যান্ডে নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। এরপর বিকাল ৫ টার সময় বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বলুহর বাসস্ট্যান্ড থেকে ফিরে এসে কলেজ বাসস্ট্যান্ডের সমাবেশ স্থলে এসে যোগদান করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা একরামুল হক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।  এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু,দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুজ্জামান খান মুকুল।

এ সময় নেতারা বলেন গুলি ও হামলা করে এ আন্দোলনকে দমানো যাবে না। এ ছাড়া এ আন্দোলনে সফলতা না আসা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে দৃঢ প্রতিজ্ঞ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৩:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২