ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

কোটচাঁদপুর ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার আটক – ২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ৬০০ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ  পৌর বিএনপির অফিসের পিছন থেকে  ৫ টি ককটেল ও ৩ টি পেট্রোল বোমা উদ্ধার করেছেন কোটচাঁদপুর  থানা পুলিশ। ওই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছেন। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় ,বুধবার রাতে কোটচাঁদপুর পৌর বিএনপির অফিসের পিছন থেকে ৫ ককটেল ও ৩ টি পেট্রোল বোমা উদ্ধার করেছেন।
ওই ঘটনায়  কামরুল হাসান (কাকন) বাদি হয়ে  কোটচাঁদপুর থানায় মামলা করেছেন। যার নাম্বার- ৩,তারিখ- ৭-১২-২২। ওই মামলায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের একজন কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত চাঁদ আলীর  ছেলে মোয়াজ্জেম হোসেন ও কোটচাঁদপুর পৌরসভার ভবানিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে  ওয়াসিম হোসেন।
পারবারিক সুত্রে জানা যায়,ওয়াসিম হোসেন কোটচাঁদপুর পৌর শহরের মোবাইল ব্যবসায়ি,সে কোন দল করেন না। অন্যদিকে মোয়াজ্জেম হোসেন সাবদারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি। সে পেশায়  একজন কৃষক।
ঘটনার দিন মোয়াজ্জেম হোসেন বাড়ির সামনে বসে ছিল।
এ সময় পুলিশ তাকে আটক করেন। অন্যদিকে ওয়াসিমকে আটক করেন তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, কোটচাঁদপুর পৌর বিএনপির অফিসের পিছন থেকে ৩ টি ককটেল ও ৫ টা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
ওই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় কামরুল হাসান বাদি হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠিয়েছেন কোটচাঁদপুর থানা পুলিশ।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কোটচাঁদপুর ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার আটক – ২

আপডেট সময় ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২