কোটচাঁদপুর পাঠ্যপুস্তক বিতরণ
- আপডেট সময় ০৪:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ৩৭৮ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ শিক্ষা নিয়ে গড়ব দেশ” শেখ হাসিনার বাংলাদেশ” শিক্ষা আমার অধিকার” বই দিচ্ছে সরকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনব্যাপী কোটচাঁদপুরে উৎসবমূখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরন করা হয়।
এ উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়। পাঠ্যপুস্তক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসাহাক আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবীর, অবিভাবক সদস্য মোমেন আল আরাফাত, মোঃ মঈন উদ্দিন খান, মফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম



















