ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

খুব শিগগির তারা বিয়ে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • / ৩৬২ বার পড়া হয়েছে

ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত এবং আদর্শ জুটি নায়ক অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এক যুগেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। থাকেনও নাকি একসঙ্গে। যদিও খুব শিগগির তারা বিয়েও করবেন বলে শোনা যাচ্ছে।

দেখতে দেখতে এক যুগ পার করে ফেলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের বয়স। এই সময়ের মধ্যে তারা তাদের সম্পর্কের নানা চড়াই উতরাই দেখেছেন। ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি একাধিক বার অভিনেতা একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সে কথা অঙ্কুশ নিজেই জানিয়েছিলেন।

টলিউডে মজার মানুষ হিসেবে পরিচিত অঙ্কুশ একবার একটি অ্যাওয়ার্ড শোতে গিয়েছিলেন প্রেমিকার সঙ্গেই। সেখানেই তিনি তার উদ্দেশে বলেন, ‘যাই করি জীবনে তুমি ছিলে, আছে, থাকবে। মাঝেমধ্যে পা হড়কে যায়। সরল তো আমি, তাই আমি এসে ঠিক ক্ষমা চেয়ে নেব। তুমি ক্ষমা করে দিও। দুই-একবার ধরা পড়েছি।’

সত্যি নাকি! দুই-একবার ধরাও পড়েছেন তিনি! কীভাবে কোথায় ধরা পড়েন অভিনেতা? অঙ্কুশের কথায়, ‘তুমি তখন আমার পুরনো ফোন দেখেছিলে। আমাযকে প্লিজ ক্ষমা করে দাও।’ ভুল করলেও এভাবেই সবার সামনে তিনি ক্ষমা চেয়ে নেন।

কানাঘুষা শোনা যায়, কয়েক বছর আগে নাকি অঙ্কুশের সঙ্গে প্রথম সারির এক অভিনেত্রীর সম্পর্ক হয়। যদিও সেই সম্পর্কের পথচলা দীর্ঘ ছিল না। কয়েকদিনেই সেটা ভেঙে যায়। বর্তমানে সেই অভিনেত্রীও সুখে সংসার করছেন। এদিকে অঙ্কুশও ঐন্দ্রিলাকে নিয়ে ভালো আছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খুব শিগগির তারা বিয়ে

আপডেট সময় ০৮:৪১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩