ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

গাজী মারুফের জানাযার নামাজ বুধবার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৬৮৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ আহমেদ (৪৭) গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

বুধবার ( ৮ জানুয়ারি) গাজী মারুফের জানাজার নামাজ সকাল ১১ ঘটিকার সময় ওনার বাড়িতে অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবিন্দরা।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “গাজী মারুফ আহমেদ এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন গাজী মারুফ আহমেদ। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। বিনয়ী ও সদালাপী মরহুম গাজী মারুফ আহমেদ মৌলভীবাজার জেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিতপ্রাণ ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব ও শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজী মারুফের জানাযার নামাজ বুধবার

আপডেট সময় ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫