ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া

গায়িকা মৌসুমীর বাসা থেকে ১৫ ভরি স্বর্ণ চুরি, মামলা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ৪৮০ বার পড়া হয়েছে

কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর বাসা থেকে ১৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে, যার বর্তমান বাজারমূল্য ১৩ লাখ টাকারও বেশি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের টিসি রোড এলাকার চান টাওয়ারের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।

ঘটনার দিন রাতেই আয়েশা মৌসুমীর মা নাসিমা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলার অভিযোগে তার বাড়িতে থাকা ১৫ ভরি স্বর্ণ চুরি গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘরে তালা দিয়ে তিনি তার মায়ের সঙ্গে বাইরে বের হন। আনুমানিক দেড় ঘণ্টা পর বাসায় ফিরে তাদের ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান।

তবে বাইরে দিয়ে তাদের দরজা অক্ষত অবস্থায় ছিল। এ সময় তার শ্বশুরবাড়ির থেকে দেওয়া এবং পরিবারের থাকা ১৫ ভরি স্বর্ণ কে বা কারা চুরি করে নিয়ে যায়। স্বর্ণ ছাড়া তার বাসার আর কোনো জিনিসপত্র চুরি হয়নি বলে জানান মৌসুমী।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গায়িকা মৌসুমীর বাসা থেকে ১৫ ভরি স্বর্ণ চুরি, মামলা

আপডেট সময় ০৪:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২