ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান —পুলিশ সুপার জাহাঙ্গীর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৬৩৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য প্রচারই বড় প্রতিবাদ বলে মতো মন্তব্য করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে প্রতিবাদ করতে হবে বলে তিনি জানান। মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভায় আজ তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে মৌলভীবাজার জেলার বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার হিন্দু ও মুসলিম নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন। তারা এই নেতিবাচক কার্যক্রমকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অবহিত করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সবাইকে গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ”আমরা হিন্দু-মুসলিম সবাই এক বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাইনা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ প্লাটফর্ম থেকে কাজ কর‍তে হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ মৌলভীবাজার জেলা বিএনপি, জামায়াতে ইসলামী,খেলাফতে মজলিশ,হেফাজতে ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, জাতীয় ইমাম সমিতি, পূজা উদযাপন পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান —পুলিশ সুপার জাহাঙ্গীর

আপডেট সময় ০৩:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪