ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে

চাকরির মেয়াদ বাড়ল আইজিপি আব্দুল্লাহ আল মামুনের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আরও এক বছর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থাকছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি আরও এক বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দেড় বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই। এর আগে গত বছরের ৯ জানুয়ারি তার চাকরির মেয়াদ দেড় বছর বাড়িয়ে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। গত বছরের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাকরির মেয়াদ বাড়ল আইজিপি আব্দুল্লাহ আল মামুনের

আপডেট সময় ০৮:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪