ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

চাঞ্চল্যকর হ-ত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড ও অপর দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / ২৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার রাজনগর শহরের মুন্সিবাজারে গত ১৫/১১/২০২১ ইং তারিখে দুই পক্ষের মধ্যে চা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ হয় এবং এতে ভিকটিম জালাল মিয়া নামে একজন গুলির আঘাত প্রাপ্ত হইয়া সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনার আলোকে জনাব সালেক মিয়া বাদী হইয়া রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাহার থানার মামলা নং- ২৭/২০২১, জি.আর মামলা নং- ৭৫/২০২১ এবং দায়রা মামলা নং- ১০১/২০২৩। পরবর্তীতে রাজনগর থানার পুলিশ তদন্তক্রমে দেবাশীষ দেব গং পাঁচজনের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৬/৪৪৭/৪৪৮/৩০২/৩৪ ধারায় অভিযোগ পত্র দাখিল করেন। তৎপরবর্তীতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে গত ০৫/১০/২০২৩ ইং তারিখে মৌলভীবাজার জেলার সিনিয়র দায়রা জজ জনাব আবু তাহের  উক্ত মামলার অভিযুক্ত ০২ নং আসামি রাজর্ষি দেব এবং ০৩ নং আসামী দেবাশীষ দেব এর বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৬/৪৪৭/৪৪৮/৩০২/৩৪ ধারায় অপরাধ সন্দেহাতীত ভাবে দোষী সাব্যস্ত ক্রমে তাদের প্রত্যেককে মৃত্যুদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা এবং অপর ০১ নং আসামী মো: আব্দুর রহমান ও ০৪ নং আসামী আব্দুল আজিজ হাওলাদার তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেক আসামীকে আরো পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন দায়রা জজ আদালতের পিপি জনাব এ.এস.এম আজাদুর রহমান আজাদ এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ ইজাজুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঞ্চল্যকর হ-ত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড ও অপর দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১০:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫