ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

ছবির নায়িকা মেহজাবীন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৯৭ বার পড়া হয়েছে

ছোটপর্দার জনপ্রিয়তা পেরিয়ে এখন বড়পর্দায় নিয়মিত মেহজাবীন চৌধুরী। ইতোমধ্যেই তার মুক্তিপ্রাপ্ত ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমা দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এবার গুঞ্জন উঠেছে আলোচিত ‘দম’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে, আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে মেহজাবীন এই সিনেমায় অভিনয় করছেন।

এ বিষয়ে ছবির পরিচালক রেদওয়ান রনি এখনো কোনো মন্তব্য করেননি। মেহজাবীনকেও মুঠোফোনে পাওয়া যায়নি। তবে সিনেমাটির সূত্র থেকে জানা গেছে, মেহজাবীন মূল নায়িকার চরিত্রে অভিনয় করছেন।

এর আগে গুঞ্জন উঠেছিল, ‘দম’ ছবিতে অভিনয় করবেন পূজা চেরি। সেসময় পূজা বা প্রযোজনা সংস্থা কোনো মন্তব্য করেননি। এবার মেহজাবীনের নাম আসার পর অনেকে কৌতূহল প্রকাশ করছেন তবে কি পূজার পরিবর্তেই মেহজাবীন যোগ দিচ্ছেন!

শিগগিরই গুলশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দম’-এর সংবাদ সম্মেলন। সেখানে সিনেমাটি নিয়ে যাবতীয় কৌতূহল শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছবির নায়িকা মেহজাবীন

আপডেট সময় ০৯:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫