ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

ছাত্রীকে ধর্ষণের পর গর্ভবতী করার অভিযোগ ডা. আর কে এস রয়েল আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ২৪৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সিলেটে চিকিৎসা করাতে এসে বিয়ের প্রলোভনে পড়ে ধর্ষণের পর এক ছাত্রীর গর্ভবতী হওয়ার অভিযোগ উঠেছে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. আর কে এস রয়েলের। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা দায়ের পর কোতোয়ালি থানা পুলিশ চিকিৎসককে আটক করেছে।

রোববার (১৬ অক্টোবর) রাতে নগরীর কাজলশাহ ল্যাবএইড লি. ডায়াগনস্টিক সেন্টার থেকে ডা. আর কে এস রয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে। তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাইকিয়াট্রি বিভাগের প্রধান।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, রোববার সন্ধ্যায় ওই তরুণী ওই চিকিৎসকের চেম্বারে গিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় চিৎকার দিয়ে বলেন- আমাকে এ মুহূর্তে আপনার বিয়ে করতে হবে। আমার গর্ভে আপনার সন্তান।

তিনি আরও বলেন, অভিযোগকারী ২০১৮ সাল থেকে সিলেটের এ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। একপর্যায়ে ওই তরুণীর প্রতি তিনি আসক্ত হয়ে পড়েন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন।

মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রীকে ধর্ষণের পর গর্ভবতী করার অভিযোগ ডা. আর কে এস রয়েল আটক

আপডেট সময় ০৫:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২