ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

ছাত্রীকে যৌন নিপীড়ন,ঢাবি শিক্ষকের অব্যাহতি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / ৭২৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কনিজ বিভাগের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে। এ ঘটনায় সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। একই সভায় সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে আরও কয়েকটি শাস্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলা বিভাগের একাডেমিক কমিটির সভা হয় গত ২৯ মার্চ। ওই সভার কার্যবিবরণী থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়। তবে তদন্তকালীন সময়েও একাডেমিক কমিটির এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়।

কার্যবিবরণী থেকে আরও জানা যায়, অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ওই সভায় উপস্থিত হয়ে তার ভুলের কথা স্বীকার করেন। তিনি সবার কাছে ক্ষমা চান এবং সভায় উপস্থিত সকলের কাছে করুণা ভিক্ষা করেন।

বিভাগ সূত্রে জানা যায়, গত মাসে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। পরে ওই ছাত্রী বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সৈয়দ আজিজুল হক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে সভায় তা উপস্থাপিত হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রীকে যৌন নিপীড়ন,ঢাবি শিক্ষকের অব্যাহতি

আপডেট সময় ০৪:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২