ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

ছোট ভাইয় সড়কে,নৌ দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • / ৭০২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ সিলেটের দ‌ক্ষিণ সুরমার না‌জিরবাজার এলাকায় বুধবার (৭ মে) ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের একজন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুরের দুলাল মিয়া (২৭)। প্রায় তিন মাস আগে সুনামগঞ্জের ছাতকে বালুবাহী দুটি নৌকার সংঘর্ষে প্রাণ হারান তাঁর বড় ভাই হেলাল আহমদ (২৯)।

সকাল ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে এ কথা জানান মৃত দুই ভাইয়ের ফুপাতো ভাই মো. শাহীন।

শাহীন বলেন, দুলালের বড় ভাই হেলাল আহমদ প্রায় তিন মাস আগে দুর্ঘটনায় মারা যান। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে যান। মাসখানেক আগে পরিবারের লোকজন হেলালের স্ত্রী শারমিন বেগমকে (২৫) বিয়ে দেন দুলাল মিয়ার সঙ্গে। বিয়ের দুই সপ্তাহ পর কাজের জন্য সিলেটে আসেন দুলাল। থাকতেন আম্বরখানা সাপ্লাই এলাকার ভাড়া বাসায়।

উল্লেখ্য, বুধবার ভোরে সিলেট নগরের আম্বরখানা থেকে ঢালাইয়ের কাজ করতে একটি পিকআপ ভ্যানে করে দুলালসহ অন্তত ৩০ জন নির্মাণশ্রমিক ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছোট ভাইয় সড়কে,নৌ দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০২:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩