ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শ্রীমঙ্গলের মুহিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • / ৭৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শ্রীমঙ্গলের মুহাম্মদ আবদুল মুহিত। বিষয়টি শ্রীমঙ্গলের ‘টক অব দ্য টাউন’ এ পরিনত হয়েছে। এলাকা জুড়ে চলছে আনন্দ উল্লাস। উনার নিজ শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরাও আনন্দিত ও উচ্ছ্বসিত।

সোমবার (২০ জুন) এক বার্তায় আবদুল মুহিতকে এ পদে নিয়োগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে আবদুল মুহিত কুয়েত, রোম, দোহা, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের হয়ে বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর আবদুল মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেন।

শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র আবদুল মুহিত একই স্কুলের স্বনামধন্য শিক্ষক মরহুম আব্দুল গফুর সাহেবের দ্বিতীয় সন্তান। জেষ্ঠ সন্তান আব্দুল মুকিত যুক্তরাষ্ট্রে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
ব্যক্তিজীবনে বিবাহিত মুহাম্মদ আবদুল মুহিত দুই কন্যাসন্তানের জনক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শ্রীমঙ্গলের মুহিত

আপডেট সময় ০৪:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২